‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের ক্রিকেটাররা কতটা চাপে আছেন, অনুভব করতে পারছেন মোহাম্মদ আজহারউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকের ক্যারিয়ারে নিজেও তো সামাল দিয়েছেন কত ঝড়-ঝঞ্ঝা! ঠিকই সব মাড়িয়ে ফিরেছেন স্বরূপে। কব্জির মোচড়ে মোহিত করেছেন কোটি কোটি ক্রিকেট ভক্তকে। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের ভারতের সাবেক এই অধিনায়কের পরামর্শ, দমে যাওয়া যাবে না।