Published : 09 Feb 2026, 04:41 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে অতি দুর্গম ভোটকেন্দ্র হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
সোমবার সকালে দীঘিনালা সেনানিবাসের হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সরঞ্জাম এবং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদেরকে পাঠানো হয়।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, এ জেলার তিনটি ভোটকেন্দ্র দুর্গম এলাকায়। সেখানে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ভোটের সরঞ্জাম হেলিকপ্টারে পৌঁছানো হয়।
নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুট্টিছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হবে বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।