১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংখ্যায় ত্রয়োদশ

ভোটের মাঠে রয়েছে ৫০টি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ ভোটের সারসংক্ষেপ দেখে নেওয়া যাক।

মোট আসন-৩০০, ভোট হবে ২৯৯ আসনে। প্রার্থীর মৃত্যুতে স্থগিত শেরপুর-৩ আসনের ভোট।

ভোটার সংখ্যা

>> মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

>>পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন; নারী ৬,২৮,৮৫,২০০; হিজড়া ১,২৩২।

ভোটকেন্দ্র

>>সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।

>>মোট ভোটকেন্দ্র ৪২,৭৭৯টি।

ভোটগ্রহণ কর্মকর্তা

>> প্রিজাইডিং কর্মকর্তা ৪২,৭৭৯ জন।

>> সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২,৪৭,৪৮২ জন।

>> পোলিং অফিসার ৪,৯৪,৯৬৪ জন।

মোট ভোটগ্রহণ কর্মকর্তা ৭,৮৫,২২৫ জন।

প্রার্থী

>> প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০২৮ জন (২৯৯ আসন)

>> দলীয় ১৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন।

>> নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)

>> পুরুষ প্রার্থী ১৯৪৬ জন (দলীয় ১৬৯২ জন, স্বতন্ত্র ২৫৩ জন)।

দল

নিবন্ধিত দল ৬০টি, ভোটে অংশ নিয়েছে ৫০টি।

রিটার্নিং কর্মকর্তা: ৬৯ জন

>> বিভাগীয় কমিশনার ২ জন (ঢাকা ও চট্টগ্রাম)

>> আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ৩ জন (ঢাকা, চট্টগ্রাম, খুলনা)

>> জেলা প্রশাসক ৬৪ জন

সহকারী রিটার্নিং কর্মকর্তা: ৫৯৮ জন।

আইন শৃঙ্খলাবাহিনী

>> সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার সদস্য

>> নৌবাহিনী ৫,০০০ সদস্য

>> বিমানবাহিনী ৩,৫০০ সদস্য

>> বিজিবি ৩৭,৪৫৩ সদস্য

>> কোস্ট গার্ড ৩,৫৮৫ সদস্য

>> পুলিশ ১,৮৭,৬০৩ সদস্য

>> র‌্যাব ৯,৩৪৯ সদস্য

>> আনসার ৫,৬৭,৮৬৮ সদস্য

>> বিএনসিসি ১,৯২২ সদস্য

অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী হাকিম

>> বিচারিক অনুসন্ধান ও তদন্ত কমিটি- ২৯৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা

>> বিচারিক হাকিম ৬৫৭ জন।

>> নির্বাহী হাকিম ২০৯৮ জন।

সেল

আইন শৃঙ্খলা সমন্বয় সেল, আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি মনিটরিং টিম।

ভোটকেন্দ্রে নিরাপত্তা

এলাকা ভেদে ১৬-১৮ জন করে নিরাপত্তা সদস্য।

পোস্টাল ব্যালট

প্রবাসে নিবন্ধিত ৭,৭২,৫৪৬ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো চলমান।

দেশের ভেতরে ৭,৬১,১৩৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো চলমান।

অনুমোদিত ভোটার সংখ্যা ১৫,২৮,১৩১ জন।

মঙ্গলবার পযন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৭,২৯,৩৬০। বৃহস্পতিবার সাড়ে চার টার মধ্যে পৌঁছানোর সময় রয়েছে।

পর্যবেক্ষক, সাংবাদিক

বিদেশি পর্যবেক্ষক ৫৪০ জন, বিদেশি সংবাদিক ১৫৬ জন

দেশি পর্যবেক্ষক ৮০টি সংস্থার ৪৪,৯৯৫ জন।

দেশি সাংবাদিক ৯ হাজারেরও বেশি।

প্রায় ৩১০০ কোটি টাকার ভোট

নির্বাচন পরিচালনায় ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি টাকা। আর আইনশৃঙ্খলা খাতে যাবে ১৫০০ কোটি টাকা।

তফসিল ঘোষণা: ১১ ডিসেম্বর

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা ২৯ ডিসেম্বর পর্যন্ত; বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়; অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো; গণভোটেরটি গোলাপি।