২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘মায়ানগরে’ আলিশা

এবারে আলিশা প্রধান অভিনয় করতে যাচ্ছেন ‘মায়ানগর’ শিরোনামের একটি চলচ্চিত্রে। নবাগত পরিচালক শান্তি চৌধুরী পরিচালিত ওই সিনেমাতে আলিশা অভিনয় করবেন সুপার হিরো ইমরোজের বিপরীতে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 11:14 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

আলিশা এ বিষয়ে বলেন, এপ্রিলের শুরুতে মায়ানগর সিনেমার শুটিং শুরু হবে। এর আগে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন ‘৬৯ নং পাতলা খান লেন’ সিনেমার অতিথি চরিত্রের মধ্য দিয়ে। বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে এবং টিভি নাটকে অভিনয় করেছেন আলিশা। এরপরে চাষী নজরুল ইসলাম পরিচালিত ভুল যদি হয়-এর শুটিং শুরু করার পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে।

আলিশা আরো বলেন, ‘ভুল যদি হয় সিনেমার শুটিং করতে গিয়ে পুরো ইউনিটের স্নেহ ভালবাসা আর সহযোগিতা পেয়ে আমি এতটাই মুগ্ধ যা ভাষায় প্রকাশ করতে পারবো না। বলা যায়, অভিনয়ের জন্য নতুন উৎসাহ পেয়েছি। এরই মধ্যে চলে আসে মায়ানগর সিনেমার প্রস্তাব। পরিচালক আমারই মতো একজন সাহসী নারী। এই সুযোগ হাতছাড়া করি কি করে।’

আলিশা জানান, বিখ্যাত সব কলাকুশলী এই সিনেমার সঙ্গে জড়িত। এটাকে তিনি সৌভাগ্য হিসেবে ধরে নিয়েছেন।