ভারতের ধানমণ্ডি ভিসা সেন্টার শ্যামলীতে
ধানমণ্ডিতে ভারতের ভিসা সেন্টার সরিয়ে শ্যামলীতে নেওয়া হয়েছে।
আগামী ১৩ নভেম্বর এই সেন্টার চালু হবে বলে হাই কমিশন জানিয়েছে।
মিরপুর রোডে শ্যামলীর ২৭/১/বি আলামিন আপন হেইটসে (শ্যামলী সিনেমা হলের সামনে) নতুন এই ভিসা সেন্টার করা হয়েছে।
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে কার্যক্রম চলবে।
