উন্মাতাল ব্রাজিলিয়ান সমর্থক, প্রস্তুত হচ্ছে সেলেসাও শিবির
প্রতিপক্ষের শক্তি নিয়ে বেশ সচেতন ব্রাজিলের কোচ ও খেলোয়াড়রা। তবে মাঠে নিজেদেরকে পুরোপুরি মেলে ধরতে পারলে যে সাফল্য আসবেই, সে ব্যাপারেও আত্মবিশ্বাসী তারা। সেই কাজটাই ঠিকঠাক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি শানিয়ে নিচ্ছে কার্লো আনচেলত্তির দল। এবং আবারও হেক্সা জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছে দলটির সমর্থকেরা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তাদেরই একাংশ হলেন ক্যামেরাবন্দি। ছবি: রয়টার্স