ইতালিকে চুরি যাওয়া প্রত্নবস্তু ফেরত দিল যুক্তরাষ্ট্র
এই মূল্যবান প্রত্নবস্তুগুলোর মধ্যে আছে বিভিন্ন পাত্র, চিত্রকর্ম এবং ভাস্কর্য, যার কিছু কিছু ৩ হাজার বছর পুরোনো।
এই প্রত্নবস্তুগুলো ১৯৯০ এর দশকে লুট হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের মিউজিয়ামে বিক্রি করা হয়েছিল। ইতালির পুলিশ বাহিনীর আর্ট ইউনিট মিউজিয়াম এবং ব্যক্তিগত সংগ্রহশালায় এগুলো খুঁজে পায়।
বিবিসি জানায়, এই মূল্যবান প্রত্নবস্তুগুলোর মধ্যে আছে বিভিন্ন পাত্র, চিত্রকর্ম এবং ভাস্কর্য, যার কিছু কিছু ৩ হাজার বছর পুরোনো।
কিছু কিছু প্রত্নবস্তুর দাম হাজার হাজার ইউরোরও বেশি। সবচেয়ে পুরোনো প্রত্নবস্তু ১০০০-৭৫০ খৃস্টপূর্বের। আর অন্যান্য প্রত্নবস্তুগুলো ৮০০ থেকে ২০০ খৃস্টপূর্বের।
বেশিরভাগই চুরি গিয়েছিল ১৯৯০ এর দশকে। পরে সেগুলো একাধিক ডিলারের কাছে বিক্রি করা হয়। এর মধ্যে একটি বিক্রি করা হয়েছিল হিউসটোনের টেক্সাসে।
ইতালি বহুদিন থেকেই চুরি যাওয়া এইসব প্রত্নবস্তুর সন্ধান করছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক চুরি যাওয়া ১ কোটি ৯০ লাখ ডলার মূল্যের শিল্প ইতালিকে ফেরত দিয়েছে। ৩০ লাখ ডলারের মার্বেলের একটি দেবী মূর্তিও ফেরত দিয়েছে নিউ ইয়র্ক।
