২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের অবকাশ নেই, বলেছে চীন

ক্রিমেয়া নিয়ে চীনা এক কূটনীতিকের মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।

ইউক্রেইনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের অবকাশ নেই, বলেছে চীন

চীনা কূটনীতিক লু শাই।

রয়টার্স

Published : 24 Apr 2023, 07:53 PM

Updated : 24 Apr 2023, 07:53 PM

চীন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি প্যারিসে চীনা এক কূটনীতিকের মন্তব্য ঘিরে ইউরোপের বিভিন্ন দেশ ক্ষোভ প্রকাশ করেছে।

‘ফ্রেঞ্চ টিভি’ তে গত শুক্রবার চীনা কূটনীতিক লু শাই এর একটি সাক্ষাৎকার প্রচার করা হয়।

সেখানে তাকে প্রশ্ন করা হয়, তিনি ক্রিমেয়াকে ইউক্রেইনের অংশ মনে করেন, নাকি করেন না।

জবাবে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এটা রাশিয়ার অংশ এবং সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এটি (ক্রিমেয়া) ইউক্রেইনকে দেওয়া প্রস্তাব করেছিলেন।

তিনি আরো বলেন, ‘‘সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর আন্তর্জাতিক আইনে প্রকৃত মর্যাদা নেই। কারণ, তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি হয়নি।”

লুর এই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন চেকপ্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি।

লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি আশা করছি এই রাষ্ট্রদূতের কর্তারা এইসব বিষয়গুলি ঠিক করবেন।”

ইইউভুক্ত আরো বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা লুর মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস বলেন, তিন বাল্টিক দেশ (যাদের সবাই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল) চীনের কূটনীতিকদের তলব করে আনুষ্ঠানিকভাবে এর ব্যাখ্যা চাইবে এবং চীনের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করবে।

লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জেন অ্যাসেলবর্ন চীনা কূটনীতিকের মন্তব্যকে ‘সাঙ্ঘাতিক ভুল’ বলে বর্ণনা করে বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

লু এর বক্তব্যই চীনের আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করেছে কিনা এ নিয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,‘‘ সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেইজিং সার্বভৌম রাষ্ট্র হিসেবে সাবেক সোভিয়েত সদস্য রাষ্ট্রগুলোর মর্যাদাকে সম্মান করে।

একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মাও আরো বলেন, এটি সার্বভৌমত্ব সম্পর্কে তার মন্তব্য, যা চীন সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে।

‘‘সার্বভৌমত্বের বিষয়ে চীনের বস্তুগত এবং নিরপেক্ষ অবস্থান রয়েছে।”

মাও এর এই বিবৃতিকে লুর মন্তব্য থেকে বেইজিংকে দূরে রাখার এবং ব্রাসেলসের সাথে উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।