ক্যাপিটল দাঙ্গা: ২ ‘প্রাউড বয়েজ’ সদস্যের কারাদণ্ড
২০২১ সালের ৬ জানুয়ারি ‘প্রাউড বয়েজ’র একটি দল ক্যাপিটল হিলে হামলা করেছিল।
দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অপরাধে অতি ডানপন্থি ‘প্রাউড বয়েজ’র দুই সদস্য ডমিনিক পেজোলা (৪২) ও ইথান নর্ডিন (৩২) কে যথাক্রমে ১০ বছর ও ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিবিসি জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ‘প্রাউড বয়েজ’র যে দলটি ক্যাপিটল হিলে হামলা করেছিল তার নেতৃত্বে ছিলেন নর্ডিন। আর পেজোলা পুলিশকে নির্যাতন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
আগামী সপ্তাহে দলটির সাবেক প্রধান এনরিক তারিওর সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0x2Ez7pPZeZWofTHhCEU7gN6cYd4GGPpR19EvZNks2SE1owx35P4DAKaXtJ76KKbLl ]
