২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে নৈশক্লাবে আগুন লেগে প্রাণ হারালেন ১৩ জন

ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 03:52 PM

Updated : 22 Oct 2023, 03:52 PM

স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় মুরসিয়া নগরীতে একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ফঁয়া মিলারোসি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্লাব ভবনের ওপর আগুনের শিখা এবং জানালা দিয়ে ঘন, কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। জরুরি সেবাকর্মীরা নিখোঁজদের সন্ধান করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনে ভবনে প্রবেশ করে ৪ জনের লাশ উদ্ধার করে। ৪০ মিনিট পর উদ্ধার হয় আরও দুটি লাশ। এরপর অনুসন্ধান চালাতে চালাতে উদ্ধার হয় বাকি লাশগুলোও।

ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্লাবটিতে আগুন লাগার কারণ কী তা এখনও স্পষ্ট জানা যায়নি।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)