ইতালিতে পর্যটকবাহী বাস ফ্লাইওভার থেকে নিচে, নিহত ২১
বাসটি পর্যটকদের একটি ক্যাম্প সাইটে নিয়ে যাচ্ছিল; কিন্তু ফ্লাইওভার থেকে রেললাইনের ওপর পড়ে গিয়ে আগুন ধরে যায়।
ইতালির ভেনিস নগরীর কাছে একটি ফ্লাইওভারের রেলিং ভেঙে বাস নিচে পড়ে দুই শিশুসহ অন্তত ২১ জন নিহ*ত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহ*তদের পাঁচজনের অবস্থা গুরুতর।
বিবিসি ও রয়টার্স জানিয়েছে, বাসটি পর্যটকদের একটি ক্যাম্প সাইটে নিয়ে যাচ্ছিল। ফ্লাইওভার থেকে রেললাইনের ওপর পড়ে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। নিহ*তদের পাঁচজন ইউক্রেইনীয়, একজন জার্মান এবং একজন ইতালীয় চালক।
বাসটিতে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার পর্যটকও ছিলেন বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ। ভেনিসের মেয়র এ দুর্ঘটনাকে ‘বড় ধরনের বিপর্যয়’ বলে বর্ণনা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও নিহ*তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।
বাসটি দুমড়ে মুচড়ে এবং পুড়ে যাওয়ায় লাশ বের করে আনা কঠিন হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে
