২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনএন-এর প্রধান নির্বাহী হলেন বিবিসি’র সাবেক মহাপরিচালক টম্পসন

সিএনএন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস লিচট সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হলেন টম্পসন।

সিএনএন-এর প্রধান নির্বাহী হলেন বিবিসি’র সাবেক মহাপরিচালক টম্পসন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 11:25 PM

Updated : 31 Aug 2023, 11:25 PM

বিবিসি’র সাবেক মহাপরিচালক এবং নিউ ইয়র্ক টাইমসের সাবেক প্রধান নির্বাহী মার্ক টম্পসনকে নতুন প্রধান নির্বাহী নিয়োগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচট সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হলেন টম্পসন।

ক্রিস লিচট তার মেয়াদে বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন। সিএনএন এর কর্মীদেরকে তার নেতৃত্ব দেওয়ায় ক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ায় সরে দাঁড়ান তিনি। 

সহায়ক কোম্পানি ওয়ারনার ব্রস ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাস্লাভ বলেছেন, এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সিএনএন এবং সাংবাদিকতার জন্য মার্ক টম্পসন দুর্দান্ত এক শক্তি।

গত জুনে লিচটের পদত্যাগের পরের টালমাটাল সময়ে সিএনএন এর হাল ধরার জন্য একজন নতা খুঁজছিল। আর টম্পসনের চেয়ে অভিজ্ঞ ও দক্ষ নির্বাহী ‘আর একজনও নেই’ বলে মন্তব্য জাস্লাভের।

মার্ক টম্পসন ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিবিসি মহাপরিচালক ছিলেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে নিউ ইয়র্ক টাইমসের ডিজিটাল সাবসক্রিপশন বাড়িয়ে পত্রিকাটিতে নতুন গতি সঞ্চারের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

সিএনএন এর প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়ার পর এই সংবাদমাধ্যমের সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন সহকর্মীদের সঙ্গে কাজে নামতে আর তর সইছে না বলে জানিয়েছেন টম্পসন।