২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ

বিশ্বের দেশগুলো এই রোগ প্রতিরোধ এবং নিরাময়ে বিনিয়াগের রাজনৈতিক সদিচ্ছা দেখালে এই লক্ষ্য অর্জন সম্ভব, বলছে ইউএনএইডস।

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 13 Jul 2023, 10:16 PM

Updated : 13 Jul 2023, 10:16 PM

২০৩০ সালের মধ্যে প্রাণঘাতী এইডস রোগ নির্মূল করা সম্ভব, যদি বিশ্বের দেশগুলো এই রোগ প্রতিরোধ এবং নিরাময়ে বিনিয়াগের রাজনৈতিক সদিচ্ছা দেখায় এবং বৈষম্যহীন আইন চালু করে।

জাতিসংঘ বৃহস্পতিবার একথা বলেছে। জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডস বলছে, ২০২২ সালে বিশ্বে আনুমানিক তিন কোটি ৯০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিল। চিকিৎসা না হলে এইচআইভি এইডস রোগে রূপ নিতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইউএনএইডস বলেছে, “যে দেশগুলো জনগণকেই প্রথমে রাখার দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নেতৃত্ব অনুসরণ করে চললে আমাদের জন্য এর সমাধান আছে।”

তাছাড়া, এইচআইভি নির্মূলে কার্যকরভাবে সাড়া দেওয়া বলতে অন্যান্য নানা উদ্যোগের মধ্যে বৈষম্যহীন আইন চালু এবং কমিউনিটি নেটওয়ার্ক আরও ক্ষমতাশালী করাকে বোঝায়।

অনেক দেশেই এইচআইভি কিংবা এইডস আক্রান্তরা কলঙ্ক, বৈষম্য এবং সহিংসতার শিকার হয়। প্রতিবেদনে বলা হয়, পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার মতো যেসব দেশ এবং অঞ্চলে সবচেয়ে বেশি অর্থনৈতিক বিনিয়োগ হয়েছে, সেখানে অনেক ভাল অগ্রগতিও হয়েছে।”

এতে আরও বলা হয়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাতেও এইডস এর নতুন সংক্রমণ একলাফে অনেক বেড়ে গেছে।

গত বছর ১৩ লাখ মানুষ নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে এবং ৬ হাজার ৩০,০০০ জন এইডস-সম্পৃক্ত রোগে মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইডস।