২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ বারের চেষ্টায়ও প্রেসিডেন্ট ঠিক করতে পারল না লেবাননের পার্লামেন্ট

হিজবুল্লাহ ও তাদের মিত্র আমালের আইনপ্রণেতারা ওয়াক আউট করলে কোরাম সংকটে দ্বিতীয় রাউন্ড ভোট ছাড়াই অধিবেশন শেষ করতে হয়।

১২ বারের চেষ্টায়ও প্রেসিডেন্ট ঠিক করতে পারল না লেবাননের পার্লামেন্ট

লেবাননের পার্লামেন্টে আইনপ্রণেতারা। ছবি রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 04:05 PM

Updated : 14 Jun 2023, 04:44 PM

প্রেসিডেন্ট ঠিক করতে একের পর এক চেষ্টাতেও সফল হতে পারছে না লেবাননের পার্লামেন্ট।

রাষ্ট্রপ্রধান নির্বাচনে বুধবার দেশটির আইনপ্রণেতাদের ১২তম প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিন প্রথম রাউন্ডে হিজবুল্লাহ সমর্থিত সু্লেইমান ফ্রাঙ্গি কিংবা সাবেক অর্থমন্ত্রী জিহাদ আজুরের কেউই জেতার মতো প্রয়োজনীয় ভোট ব্যাগে ভরতে পারেননি।

এরপর হিজবুল্লাহ ও তাদের মিত্র আমালের আইনপ্রণেতারা ওয়াক আউট করলে কোরাম সংকটে দ্বিতীয় রাউন্ড ভোট ছাড়াই অধিবেশন শেষ করতে হয়।

প্রেসিডেন্ট নির্বাচনে এ ব্যর্থতা মধ্য প্রাচ্যের দেশটির গোষ্ঠীগত দ্বন্দ্ব ও উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তুমুল অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটির রাজনীতি এমনিতেই নানান ঘাত-প্রতিঘাত অতিক্রম করছে, দেশটির মন্ত্রিসভা বা আইন পরিষদও খুব একটা কার্যকর নয়।