পাকিস্তানে ভোটের তারিখ ঠিক করে সিইসিকে প্রেসিডেন্টের চিঠি
কারাবন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তাও এখনো কাটেনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর পরামর্শে গত ৯ অগাস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি।বুধবার এক চিঠিতে তিনি নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে আগামী ৬ নভেম্বর পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে এবং আগামী ৬ নভেম্বর হল ৮৯তম দিন। তাই ওই দিন নির্বাচন আয়োজন করলে সংবিধানের ব্যত্যয় হবে না। যদিও শাহবাজ শরিফের একাধিক মন্ত্রী এর আগে আদমশুমারির কথা বলে পরবর্তী সাধারণ নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
ওদিকে, সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে গুঞ্জন ছড়িয়ে ছিল যে, প্রেসিডেন্ট আলভি একতরফাভাবে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারেন। আলভি বুধবার সিইসিকে প্রস্তাব দিলেও এখনও এ বিষয়ে তারা কিছু জানায়নি।
কারাবন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তাও এখনো কাটেনি। যদি তার দলের নির্বাচনে অংশ নিতে কোনও বাধা নেই। সংবাদ সূত্র: ডন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
