টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ঝড়ো বাতাস, প্রচণ্ড বজ্রপাত আর ভারি বৃষ্টি সঙ্গে নিয়ে আসা একাধিক শক্তিশালী টর্নেডোয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলের বড় অংশ লণ্ডভণ্ড হয়ে গেছে। মারা গেছেন ২৯ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
Published : 02 Apr 2023, 10:21 PM
আরকানস এর লিটল রকে শুক্রবার টর্নেডোর তাণ্ডবের পর ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি এলাকা দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
‘লিটল রক ক্যাথলিক হাই’ এর ফাদার প্যাট্রিক ফ্রেন্ড টর্নেডোর পর তার একজন বন্ধুর বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধার করতে সাহায্য করছেন।
আরকানস এর উইনিতে টর্নেডোর প্রচণ্ড তাণ্ডবের সময় গাছের একটি ডাল বাড়ির সিলিং ফুঁড়ে এই নারীর শয়নকক্ষে ঢুকে পড়ে।
ইন্ডিয়ানা রাজ্যের সুলিভানে এক সপ্তাহ আগে জন্ম নেওয়া মিলির পরিবার টর্নেডোর হাত থেকে বাঁচতে একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।