২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যা, একবছরে মারা গেছে রেকর্ড ৪৯,৪৪৯ জন

২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যা, একবছরে মারা গেছে রেকর্ড ৪৯,৪৪৯ জন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 13 Aug 2023, 07:42 PM

Updated : 13 Aug 2023, 07:59 PM

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বাড়ছে। ২০২২ সালে ৪৯,০০০ টির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই হার এর আগের বছরের তুলনায় ২দশমিক ৬ শতাংশ বেশি। সরকারি পরিসংখ্যানে এমনটি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’(সিডিসি)-এর প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২২ সালে এই সব আত্মহত্যার ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে আগ্নেয়াস্ত্রের কারণে।

“আমেরিকা মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে বলে মনে করে ১০ জনে ৯ জন মার্কিনি। তাদের এমন মনে করার কারণ কী সেটিই সামনে নিয়ে এসেছে সিডিসি’র প্রকাশিত আত্মহত্যার এ নতুন পরিসংখ্যান,” এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেক মানুষ এখনও বিশ্বাস করে সাহায্যের জন্য অনুরোধ করা দুর্বলতার লক্ষণ।

২০২২ সালের আত্মহত্যার যে হার ছিল সে হিসাবে, প্রতি ১ লাখ মানুষে ১৪ দশমিক ৯ জনের মৃত্যু হয়েছে। এ হার ২০১৮ সাল থেকে প্রতি ১ লাখ মানুষে ১৪ দশমিক ২ জনের মৃত্যুর রেকর্ড উচ্চ হারের চেয়ে ৫ শতাংশ বেশি।

সিডিসি’র তথ্যানুযায়ী, ২০২১ সালে আত্মহত্যায় মৃত্যু হয়েছিল ৪৮,১৮৩ জনের। এর চেয়ে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৯, ৪৪৯ জনে।