২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে পুলিশের তল্লাশি

পুলিশ এ পর্যন্ত এক ফিলিপিনো এবং এক দক্ষিণ কোরিয়ানকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 11:56 AM

Updated : 20 Jan 2024, 11:56 AM

মিলিটারি মেইলের মাধ্যমে সিন্থেটিক গাঁজা পাচার এবং ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৭ সেনাসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

এর অংশ হিসেবে মে মাসে অন্তত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে আছে ক্যাম্প হামফ্রেস, যা বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।

পুলিশ এ পর্যন্ত এক ফিলিপিনো এবং এক দক্ষিণ কোরিয়ানকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের সেনাদের একটি এনফোর্সমেন্ট শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়া চার মাস ধরে এই অনুসন্ধান চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পুলিশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন যৌথভাবে তল্লাশি চালিয়ে ২২ সন্দেহভাজনের ঘর থেকে ৭৭ গ্রাম গাঁজা, কমপক্ষে ৪ কেজি ‘মিশ্র তরল’ এবং নগদ ১২ হাজার ৮৫০ ডলার উদ্ধার করেছে।

তাদের মধ্যে পাঁচজন সেনাসহ সাতজন মাদক বিক্রিতে জড়িত। ১২ জন মাদক ব্যবহার করত। আর দালাল হিসেবে কাজ করত তিনজন। সংবাদসূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)