২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার ছয় মাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞ

ইউক্রেইনের স্বাধীনতা দিবস ২৪ অগাস্টে দেশটিতে পূর্ণ হয়েছে রাশিয়ার আগ্রাসনের ছয় মাস। যুদ্ধে এ পর্যন্ত হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেইনের জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বহু শহর ধ্বংস হয়েছে। সেই ধ্বংযজ্ঞেরই কিছু ছবি তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনে রাশিয়ার ছয় মাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞ

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল বন্দরনগরীতে রুশ হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একটি আবাসিক ভবন।

রয়টার্স

Published : 25 Aug 2022, 11:28 PM

Updated : 26 Aug 2022, 01:06 AM

Image

ইউক্রেইনের রাজধানী কিইভের কুকহারি গ্রামে রাশিয়া বাহিনীর হামলায় ধ্বংস হওয়া একটি সেতু। ওপর থেকে মই বেয়ে নিচে নামছেন স্থানীয় এক অধিবাসী।

Image

ইউক্রেইনের রাজধানী কিইভের বাইরে ইরপিন শহরে রুশ হামলায় ধ্বংস হয়ে গেছে সব আবাসিক ভবন।

Image

ইউক্রেইনের খারকিভে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি শপিং মলের ছাদ।

Image

ইউক্রেইনের খারকিভের কাছে একটি গ্রামে রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি।

Image

ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত ভলনোভাকা শহর। বাইসাইকেল নিয়ে হেঁটে চলেছেন এক নারী। তার চারপাশে দেখা যাচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তুপ।