ছবিতে ভারতের চাঁদ জয়ের গল্প
চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামা ভারতই প্রথম দেশ যারা পৃথিবীর একমাত্র উপগ্রহটির রহস্য ঘেরা অন্ধকারচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেয়েছে।
Published : 23 Aug 2023, 10:56 PM
রুদ্ধশ্বাস এক মুহূর্ত! চাঁদের মাটি থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে ল্যান্ডার বিক্রম। ছবি: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা
প্রথম দেশ হিসেবে চাঁদের রহস্যঘেরা অপেক্ষাকৃত অন্ধকারচ্ছন্ন অংশ দক্ষিণ মেরুতে সফলভাবে পৌঁছে যাওয়ার পর নিজেদের সাফল্যে ইসরোর কন্ট্রোল রুমে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার।
শুধু ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কন্ট্রোল রুমেই নয় বরং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে পুরো ভারত আনন্দে নেচে ওঠে। ছবি: রয়টার্স
চাঁদ জয় করেছে ভারত। আহমেদাবাদে গুজরাট সাইন্স সিটির অডিটোরিয়ামে বসে ভারতের পতাকা হাতে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে ছোট্ট মেয়েটিও আনন্দে চিৎকার করে ওঠে। ছবি: রয়টার্স