২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদাখে গাড়ি ছিটকে নদীতে পড়ে ৯ ভারতীয় সেনা নিহত

সেনা সদস্যদের বহনকারী ওই কনভয়ে পাঁচটি গাড়ির মধ্যে দুর্ঘটনায় পড়া ট্রাকে ১০ জন ছিলেন।

লাদাখে গাড়ি ছিটকে নদীতে পড়ে ৯ ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 01:45 AM

Updated : 20 Aug 2023, 02:17 AM

উচু পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় ভারতের লাদাখে সড়ক থেকে গাড়ি ছিটকে নদীতে পড়ে দেশটডিরি সেনাবাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আটজন সৈনিক বলে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

লেহ এর পুলিশ সুপার পিডি নিত্য পিটিআইকে জানান, সড়ক থেকে ছিটকে নিচে পড়া ট্রাকের বেঁচে যাওয়া একমাত্র সৈনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

লেহ এর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেন পিএস সিধুকে ঊদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানায়, সেনাসদস্যদের ওই কনভয়ে দুর্ঘটনা পড়া ট্রাকসহ পাঁচটি বাহন ছিল। সেগুলোতে করে তিনজন কর্মকর্তাসহ ৩৯ জন সেনাসদস্য কারু ঘাঁটি থেকে লেহ এর কাছের কিয়ারিতে যাচ্ছিলেন। এরমধ্যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে যাতে ১০ জন ছিলেন।