নেপালে আবার হড়পা বানে ভেসে গেছে বাড়ি, সেতু
রাজধানী কাঠমান্ডুর পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে হঠাৎ একটি ভূমিধসের পর বুধি গণ্ডকী নদীতে হড়পা বান সৃষ্টি হয়।
নেপালের গণ্ডকী প্রদেশের পার্বত্য জেলা গোর্খায় এক হড়পা বানে ৩৫টিরও বেশি বাড়ি ও কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ প্রকলপ্ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে হঠাৎ একটি ভূমিধসের পর বুধি গণ্ডকী নদীতে হড়পা বান সৃষ্টি হয়।
নেপালের কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখনও কোনো হতহাতের খবর হয়নি।
হিমালায় অঞ্চলের দেশটিতে মাত্র দুই মাস আগে ভয়াবহ হড়পা বানের এক ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই বুধি গণ্ডকী নদীটি ত্রিশূলী নদীর একটি উপনদী। ত্রিশূলী নদীটি পবর্ত থেকে নেমে আসা আরেকটি নদীর উপনদী আর ওই নদীটিতেই ২৬ অগাস্ট একটি হিমবাহ ধসে পড়ে ব্যাপক বন্যার সৃষ্টি হয়, নিহত হয় অন্তত ১৪৫৭ জন আর নিখোঁজ হয় কয়েক হাজার মানুষ।
বিস্তারিত আসছে…
