০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি আজারবাইজান-আর্মেনিয়া

মঙ্গলবার আজারবাইজানের বাহিনী নাগোর্নো-কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 09:24 AM

Updated : 23 Jan 2024, 09:24 AM

নাগার্নো-কারাবাখে আজারবাইজানের সেনাবাহিনীর অভিযান শুরুর ২৪ ঘণ্টার মাথায় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে জাতিগত আর্মেনীয় বাহিনী।

কারাবাখ বাহিনী রাশিয়ার যেসব দাবি মেনে নিয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে, পুরোপুরি নিরস্ত্রীকরণের প্রস্তাব।

মঙ্গলবার আজারবাইজানের বাহিনী নাগোর্নো-কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেয় এবং তাদের বাহিনীকে আত্মসমর্পণের দাবি জানায়।

১ লাখ ২০ হাজার আর্মেনীয় দক্ষিণ ককেশাস ছিটমহলে বাস করছে। এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত।

তিন বছর আগে কারাবাখের চারপাশের এলাকা পুনর্দখল করেছিল আজারবাইজান। গত মঙ্গলবার ওই ছিটমহলে চালানো আজারবাইজানের অভিযানে অন্তত ৩২ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কারাবাখের কর্মকর্তারা। সংবাদসূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)