২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’: বাইডেন

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা জানানোর কয়েকদিন পর এমন মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’: বাইডেন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 20 Jun 2023, 08:57 PM

Updated : 20 Jun 2023, 10:25 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’।

সোমবার একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা জানানোর কয়েকদিন পর বাইডেন এমন মন্তব্য করলেন।

বেলারুশে রাশিয়ার প্রথম কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ বলে শনিবার নিন্দা করেছিলেন বাইডেন।  

এরপরই সোমবার ক্যালিফোর্নিয়ায় একদল দাতার উদ্দেশে তিনি বলেন, “পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ হুমকি বাস্তব।”

বাইডেন বলেন, “দুই বছর আগে এখানে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি পাগল। আবার আমি যখন বললাম, পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকিয়েছে।”

বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এসব অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী।

রাশিয়ার মোতায়েন করা এই পারমাণবিক অস্ত্রগুলো স্বল্পপাল্লার, যেগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।