২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পুতিন

আগামী ১৭ ও ১৮ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ এর সম্মেলন।

রয়টার্স

Published : 15 Oct 2023, 05:11 PM

Updated : 15 Oct 2023, 05:11 PM

আসন্ন ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ এ অংশ নিতে এ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

আগামী ১৭ ও ১৮ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ এর সম্মেলন।

ইউক্রেইন থেকে শিশুদের নির্বাসিত করার অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারপর দেশের বাইরে কয়েকটি বড় বড় সম্মেলনে অংশ নেননি পুতিন। যদি তিনি সত্যি চীন সফরে যান তবে সেটা হবে মার্চের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরের কোনো দেশে তার প্রথম পা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন পুতিন। ওই সফরে দুই দেশ নিজেদের মধ্যে ‘অন্তহীন’ অংশীদারিত্ব ঘোষণা করে। চীন সফর থেকে ফেরার কয়েক দিনের মধ্যে ইউক্রেইনে আক্রমণ করে বসেন পুতিন।

যা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হয়েছে।