২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে উত্তেজনা, নিরাপত্তা আলোচনায় বসছে জাপান-যুক্তরাষ্ট্র-ফিলিপিন্স

এপ্রিলের শুরুর দিকে প্রথম বৈঠক করার কথা বিবেচনা করছে তিন দেশ।

তাইওয়ান নিয়ে উত্তেজনা, নিরাপত্তা আলোচনায় বসছে জাপান-যুক্তরাষ্ট্র-ফিলিপিন্স

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 28 Mar 2023, 06:31 PM

Updated : 28 Mar 2023, 06:31 PM

নিরাপত্তা নিয়ে মন্ত্রীদের উচ্চ পর্যায়ের আলোচনার আনুষ্ঠানিক ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স।

মঙ্গলবার জাপানের কিয়োদো বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। বলা হয়েছে, এপ্রিলের শুরুর দিকে প্রথম বৈঠক করার কথা বিবেচনা করছে তিন দেশ।

জাপান ও ফিলিপিন্সের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তাইওয়ান। সম্প্রতি এ দ্বীপরাষ্ট্রটি দখলে নেওয়ার জন্য চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে।

এতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে গিয়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কায় আছে জাপান এবং যুক্তরাষ্ট্র। এ আশঙ্কা থেকেই দেশ দুটি নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসার পদক্ষেপ নিচ্ছে।

গতবছর অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্সের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া অনুষ্ঠান করেছে জাপান। 

চীনকে চাপে ফেলতে এর প্রতিবেশী দেশগুলোকে নিজের সঙ্গে বেঁধে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে আনুষ্ঠানিকভাবে ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটির (আইপিইএফ)ঘোষণা দিয়েছিলেন। 

আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেও এই ফ্রেমওয়ার্ক তৈরি হতে আরও দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন এবং টোকিও নিজেদের সম্পর্ক আরও শক্তিশালী করেছে। তাইওয়ানকে ঘিরে তারা যৌথ সামরিক পরিকল্পনা সাজাচ্ছে।

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রর দুই মিত্র দেশ জাপান এবং ফিলিস্তিন ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে জাপান ফিলিপিন্সের সঙ্গে যৌথ সামরিক মহড়া জোরদারের চেষ্টা করছে।