২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুলাকে চিঠি দিলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট তার চিঠিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট।

লুলাকে চিঠি দিলেন শি জিনপিং

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 04 Jan 2023, 12:02 AM

Updated : 04 Jan 2023, 12:02 AM

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে চিঠি পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার লুলা এ চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট তার চিঠিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

টুইটারে লুলা বলেন, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান মারফত দেশটির প্রেসিডেন্ট শি’র কাছ থেকে শুভেচ্ছাবার্তাসহ একটি চিঠি পেয়েছেন তিনি। এতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ইচ্ছার কথা জানানো হয়েছে।

তিনি বলেন, “চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আমরা দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে পারি।”

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কট্টর ডানপন্থি জাইর বোলসোনারোকে হারানোর দু্ই মাস পর ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে গত রোববার শপথ নিয়েছেন লুলা।

এ নিয়ে তৃতীয় দফায় তিনি দক্ষিণ আমেরিকার দেশটির সর্বোচ্চ পদে আসীন হয়েছেন।

ব্রাজিল এবং ওই অঞ্চলজুড়ে শ্রমজীবী, নিম্ন-মধ্যবিত্তদের কাছে লুলা নামে ব্যাপক জনপ্রিয় বামপন্থি এ রাজনীতিবিদ এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

শপথ নেওয়ার প্রথম ভাষণে লুলা ‘ভয়ানক ধ্বংসস্তূপের’ মধ্যে থাকা ব্রাজিলের পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতি দিয়েছেন।