২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামার সময় ‘শেষ ক্লিক,’ চন্দ্রযান-৩ এর তোলা চাঁদের ছবি

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ ছবি প্রকাশ করেছে।

নামার সময় ‘শেষ ক্লিক,’ চন্দ্রযান-৩ এর তোলা চাঁদের ছবি

ছবি: ইসরো/টুইটার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 09:53 PM

Updated : 23 Aug 2023, 09:53 PM

চাঁদে নামার ঠিক আগ মুহূর্তে শেষ ক্লিক দিয়ে ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এ ছবি মুগ্ধ করেছে মানুষকে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই ছবি প্রকাশ করেছে।

Image

ছবি: টুইটার

চাঁদের পথে দীর্ঘযাত্রার সময়ও ছবি তুলতে কখনও ভোলেনি চন্দ্রযান। কখনও চাঁদের গায়ে বড় বড় গর্ত আবার কখনও মোহময়ী রূপ ধরা পড়েছে চন্দ্রযান ৩-এর ক্যামেরায়।

গত ২২ অগাস্টও ইসরো চন্দ্রযান ৩- এর তোলা নতুন ছবি পোস্ট করেছে। সেখানেও পাথুরে এবড়ো থেবড়ো চন্দ্রপৃষ্ঠের ছবি সামনে এসেছে।

চন্দ্রযান ৩ আদৌ ২৩ অগাস্ট চাঁদে নামবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু, এরপরেই ইসরো একটি ভিডিও প্রকাশ করে।

সেখানে চন্দ্রযান ৩-এর তোলা বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি দিয়ে ইসরো স্পষ্ট বলেছিল মিশন সঠিক পথে সঠিক সময়েই রয়েছে।

গত ২১ অগাস্টও চাঁদের চারটি ছবি শেয়ার করেছিল চন্দ্রযান ৩। ল্যান্ডার হ্যাজারড ডিটেকশন অ্যান্ড অ্যাভডান্স ক্যামেরা-তে তা ফ্রেমবন্দি করা হয়। এসব ছবিতে চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্ত দেখা গিয়েছিল।

Image

ছবি: রয়টার্স।

গত ১৭ অগাস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও চাঁদের ছবি পাঠিয়েছিল ল্যান্ডার বিক্রম। গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবি বিস্তারিত শেয়ার করা হয়।