২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন।

ইউক্রেইন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

ছবি: ফেইসবুক/বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 11:06 PM

Updated : 29 Apr 2023, 06:44 PM

বিবিসি’র ইউক্রেইন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন।

যোগাযোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রশিক্ষক হিসাবে কাজ করা ছাড়াও সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কীভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসি’র সাবেক সহকর্মীসহ ইউক্রেইনের সংবাদ মাধ্যমগুলোও।

সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেইনের লুহান্সকের বাসিন্দা।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসি’র ইউক্রেইন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিইভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসাবে কাজ করেছিলেন।

পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেইন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন।