০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬, আহত ৩৫

বেলগোরদের বেরেজোভকা গ্রামের কাছে ওই হামলা হয়। হামলার শিকার দুটি বাস লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল।

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬, আহত ৩৫
রাশিয়ার বেলগোরদ অঞ্চলে গত মার্চে ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলার ছবি। ফাইল ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 11 Feb 2025, 07:27 PM

Updated : 01 Sep 2026, 10:43 AM

এক নজরে

বেলগোরদের বেরেজোভকা গ্রামের কাছে ওই হামলা হয়। হামলার শিকার দুটি বাস লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে দুইটি বাসে ইউক্রেইনের ড্রোন হামলায় ছয় জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর।

গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেন, বেরেজোভকা গ্রামের কাছে ওই হামলা হয়। হামলার শিকার বাস দুটি লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল। তিনি একটি বাসের ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি বাসের সব জানালা বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেছে।

আহতদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর এবং দুইটি শিশু মুখমণ্ডলে আঘাত পেয়েছে বলেও জানান গভর্নর গ্লাদকভ।

ইউক্রেইন সীমান্তে অবস্থিত রাশিয়ার বেলদোরদ অঞ্চলে গত বছর পুরোটা সময় জুড়েই নানা ধরণের হামলা হয়েছে। ইউক্রেইন থেকে কখনো সেখানে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ছোড়া হয়েছে, কখনও চালানো হয়েছে ড্রোন হামলায়। বেশ কিছু মানুষ তাতে হতাহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেইনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া। নিজেদের প্রতিরোধ যুদ্ধ করার পাশাপাশি ইউক্রেইন মাঝে মধ্যে রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

কিইভের দাবি, তারা কখনও রাশিয়ার বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। আর রাশিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অধিকার তাদের আছে।

মস্কোর অভিযোগ, ইউক্রেইন রাশিয়ার বেসামরিকদের উপর যে হামলা চালাচ্ছে তা পশ্চিমা বিশ্ব দেখেও না দেখার ভান করছে।