২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মসজিদের কাছে রেস্টুরেন্টে বিস্ফোরণ

ফ্রান্সে শার্লি এবদু পত্রিকায় হামলার পরদিন হোনা অঞ্চলের একটি শহরে এক মসজিদের কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:06 AM

Updated : 22 Aug 2022, 11:26 AM

লে পোগহে পত্রিকার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে যায়। গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেনি বলেই মনে করা হচ্ছে।

বুধবারে শার্লি এবদু পত্রিকার ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন শহরের মেয়র।

এবদু ম্যাগাজিনের অফিসে হামলার পর ফ্রান্সের কয়েকটি জায়গায় মসজিদে হামলার খবরও এসেছে।

ফ্রান্সে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস। আবার ফ্রান্স থেকেই সবচেয়ে শত শত জঙ্গি ইসলামিক স্টেট এর হয়ে লড়তে ইরাক ও সিরিয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।