২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপট নয়, বিনয়ী হউন: যাজকদের পোপ

ক্যাথলিক ধর্মযাজকদের আড়ম্বরপূ্র্ণ জীবন যাপনের কড়া সমালোচনা করেছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

দুই কোরিয়ার সংলাপ আহ্বান পোপের

যেসব যাজক দরিদ্রতার ভান করেও উচ্চাভিলাষী জীবন যাপন করেন, তারা কপটতা করছেন এবং গির্জার সুনাম ও মিশনের ক্ষতি করছেন বলে স্পষ্ট ভাষায় সতর্ক করেন তিনি।   

শনিবার এশিয়া অঞ্চলে সফরের তৃতীয় দিনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উন্মুক্ত সমাবেশে ভাষণ দেন পোপ ফ্রান্সিস।

বিশ্বব্যাপী ধনী-দরিদ্রের মধ্যে বেড়ে ওঠা বৈষম্যের কড়া সমালোচনার পাশাপাশি এনিয়ে নিজের উদ্বেগের কথাও জানান তিনি।

সমাজের ধনিকশ্রেণিকে ‘অভাবী মানুষের কান্না’ কান দিয়ে শোনারও আহ্বান ছিল পোপের বক্তব্যে।

এইদিন সিউলের একটি প্রতিবন্ধী ও বাস্তুহারা পূণর্বাসন কেন্দ্র পরিদর্শনে যান পোপ। সেখানে অসুস্থ শিশু ও বৃদ্ধদের মাথায় হাত বুলিয়ে আদর করেন তিনি।

পুনর্বাসন কেন্দ্র চালু করে অসহায় মানুষের সেবার আয়োজন করার জন্য গির্জার প্রশংসাও করেন পোপ। মানব সেবার এই কাজ অব্যাহত রাখতে গির্জা কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

তবে গির্জা সংশ্লিষ্টদের উচ্চাভিলাষের সমালোচনা করে তিনি বলেন, “যেসব সম্মানিত নারী-পুরুষ নিজেদেরকে দরিদ্র করে রাখার ঘোষণা দেয়, কিন্তু জীবনযাপন করে ধনিক শ্রেণিকদের মতো, তাদের এই কপটতা বিশ্বাসী মানুষের আত্মাকে কষ্ট দেয়, গির্জার মারাত্মক ক্ষতি করে।”

ক্যাথলিক ধর্মের অনুসারি ধর্মীয় নেতাদেরকে অতিসাধারণ জীবন যাজনের পরামর্শ দেন পোপ।

গত বছল দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো এশিয়া সফরে আসেন পোপ ফ্রান্সিস। বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়ায় অবতরণের পর দেয়া প্রথম ভাষণে দুই কোরিয়াকে সংলাপ ও সমঝোতা চর্চার আহ্বান জানান তিনি।