২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি কিশোর হত্যার ঘটনায় ৬ ইহুদি গ্রেপ্তার

ফিলিস্তিনি কিশোর আবু খুদাইর অপহরণের পর জীবন্ত পুড়িয়ে মারা নিয়ে সহিংস বিক্ষোভের পর এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন ইহুদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 07:09 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এক নিরাপত্তা সূত্র রোববার একথা জানিয়েছে। তবে গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশও গ্রেপ্তেরের খবর সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি। তবে খুদাইরকে তার ‘জাতীয়তার কারণে মারা হয়েছে’ বলে বিবিসি’কে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

পূর্ব জেরুজালেম থেকে অপহৃত ফিলিস্তিনি কিশোর খেদাইরকে আগুনে পুড়িয়ে মারা হয়ে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্কুলপড়ুয়া ওই বালককে গত বুধবার পূর্ব জেরুজালেমের সুফাত শহর থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামারা। পরে পশ্চিম জেরুজালেমে তার দগ্ধ লাশ পাওয়া যায়।

গত সোমবার হেবরন শহরের কাছে অপহৃত তিন ইসরাইলি বালকের লাশ পাওয়া গিয়েছিল। ওই ঘটনার রেশ না কাটতেই হত্যার শিকার হয় আরেক ফিলিস্তিনি বালক। তার শেষকৃত্যের আগে পরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।

খুদাইরের বাবা-মায়ের অভিযোগ, সেমিনারি স্কুলে (ধর্মীয় বিদ্যালয়) পড়ুয়া তিন ইসরাইলি বালককে হত্যার প্রতিশোধ নিতে তাদের ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে।

তবে ইসরাইলি কর্তৃপক্ষের দাবি ওই হত্যাকাণ্ডের রহস্য এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় দোষীদেরকে তারা চিহ্নিত করে শাস্তি দেয়া হবে।

ফিলিস্তিনি বালকের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দোষীদের বিচার করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

পুরনো খবর:

জীবন্ত পুড়িয়ে মারা হয় খেদাইরকে