২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় স্কলারির ভাতিজার মৃত্যু

বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার মাত্র দুইদিন আগে বিপর্যয়ের শিকার হলেন ব্রাজিল ফুটবল দলের কোচ লুই ফিলিপ স্কলারি। এক সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা তারসিসিয়ো জোয়াও স্কেনেইদার নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 11:57 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

মঙ্গলবার স্কলারির নিজ শহর পাসো ফুন্ডোতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ফুন্ডো পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী স্কেনেইদারের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে গাড়ির ভিতর থাকা স্কেনেইদার মারা যান।

সাম্প্রতিক সময়ে এটি স্কলারির পরিবারের দ্বিতীয় সদস্যের মৃত্যুর ঘটনা। এর আগে মে মাসে তিনি তার এক শ্যালককে হারান।

ব্রাজিলের কোচ হিসেবে স্কলারি ২০০২ বিশ্বকাপ জয় করেন। এবারও ৬৫ বছর বয়সী স্কলারি ব্রাজিল ফুটবল দলের কোচ হিসেবে বিশ্বকাপ জয় করার আশা করছেন।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাও পাওলোতে তার দল ক্রোশিয়ার বিপক্ষে মাঠে নামবে।

১৯৫০ সালের পর এই প্রথম ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হয়েছে। পাঁচবার বিশ্বকাপ জয় করা ব্রাজিল এ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তবে ২০০২ সালের পর থেকে তারা বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি।