আবার পরমাণু পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার চতুর্থ দফা পরমাণু পরীক্ষা চালানোর চূড়ান্ত প্রস্তুতি চলার খবর প্রকাশের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে নতুন এ হুমকি এল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকা রডম সিনমান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগাসনের চ্যালেঞ্জ মোকাবেলা মান-মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু পরীক্ষায় অটল পিয়ংইয়ং।
এ পরীক্ষা চালানোর বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করেছে দক্ষিণ কোরিয়া।
ওদিকে, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের পরিস্থিতির বিশেষভাবে নজর রেখেছে এবং উত্তর কোরিয়াকে কোনোরকম পারমাণবিক পরীক্ষা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
