২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা, তবুও বিক্ষোভ থাইল্যান্ডে

সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা৷ আগামী ২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার। তারপরও বিক্ষোভ থামেনি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

থাইল্যান্ডে বিক্ষোভকারীরা দেশ পরিচালনার জন্য এ মুহূর্তেই একটি অনির্বাচিত পরিষদ গঠনের দাবি জানাচ্ছে। নির্বাচন এ ‘গণ পরিষদ'-এর অধীনে করতে চায় তারা।

গত মাস থেকে থাইল্যান্ডে চলছে সরকার বিরোধী বিক্ষোভ৷ ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ চালাচ্ছেন অভিযোগে বিরোধীদলের নেতৃত্বে শুরু হয় এ সরকার বিরোধী গণবিক্ষোভ৷

দেশের গভীর রাজনৈতিক সঙ্কট সামাল দিতে ইংলাক পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেয়ার কয়েকঘণ্টা পরই ২ ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।

ব্যাংককে মন্ত্রিসভার একটি বৈঠকে নির্বাচনের জন্য এই তারিখ প্রস্তাব করা হয় বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র তিরাত রতনাসেভি।

এখন তারিখটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেতে হবে থাইল্যান্ডের নির্বাচন কমিশনে। নির্বাচনী কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী কয়েকদিন সরকারের সঙ্গে বৈঠকে বসবেন।
নির্বাচন দেয়ার পদক্ষেপ সম্পর্কে ইংলাক বলেন,‘‘সমাজের নানা অংশ থেকে অনেক মানুষ যখন সরকারের বিরোধিতা করছে, তখন সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং নির্বাচন করা৷ থাইল্যান্ডের জনগণই এখন সিদ্ধান্ত নেবে৷''

কিন্তু ইংলাকের পরিবারের প্রভাববলয় থেকে মুক্তিকামী থাই জনগণ নির্বাচনের এ ঘোষণায় সন্তুষ্ট নয়। বিক্ষোভকারীদের নেতা এরই মধ্যে বলেছেন, বিরোধীদের লক্ষ্য পূরণ হয়নি। “আমাদের লক্ষ্য পার্লামেন্ট ভেঙে দেয়া নয়”।

২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে পুয়ে থাই পার্টির নেতৃত্বে সরকার গঠন করেন ইংলাক৷ দলটি দেশের দরিদ্র অধ্যুষিত অঞ্চলগুলোতে জনপ্রিয়৷ অন্যদিকে, বিরোধী দলগুলোর জনপ্রিয়তা শহরাঞ্চলে৷ ইংলাক নতুন নির্বাচনের ঘোষণা দেয়ার পরও বিরোধী দলের সংসদ সদস্যরা পদত্যাগ করে বিক্ষোভে যোগ দিয়েছেন৷

পুরনো খবর:

নির্বাচনে অংশ নেবেন ইংলাক