২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ ইয়ামিন। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাউয়ুমের ছোট ভাই।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়।
দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইয়ামিন ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট।

রোববার শপথ নিয়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ইয়ামিন।

৯ নভেম্বর অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে নাশিদ ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু মালদ্বীপের বিতর্কিত নিবাচনী প্রক্রিয়ার নিয়মানুযায়ী নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করেন, এই মন্তব্য করে পরাজয় মেনে নেন নাশিদ।

মালদ্বীপের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে ২০০৮ সালে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন নাশিদ। কিন্তু ২০১২’তে বিভিন্ন বির্তক সৃষ্টি করে পুলিশ ও সেনা সমর্থনে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।

তখন থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান।

নতুন প্রেসিডেন্ট ইয়ামিনের সৎভাই আব্দুল গাইয়ুম ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত একটানা ৩০ বছর মালদ্বীপ শাসন করেন।

দ্বিতীয় দফার ভোটের ফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন পরাজিত প্রার্থী নাশিদ।

পুরনো খবর:

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ