কেনিয়ায় ২০১০ সালে গ্রেপ্তার হয় লন্ডনে হামলাকারী
লন্ডনে এক সৈনিকের ওপর দুই সন্দেহভাজন হামলাকারীর একজন মাইকেল আদেবোলাজো ২০১০ সালে কেনিয়ার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রবিভাগ।
আদেবোলাজো সেখানে সোমালি জঙ্গি দল আল শাবাবের সঙ্গে প্রশিক্ষণ নেয়া এবং লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।কেনিয়ার সন্ত্রাস-বিরোধী ইউনিট এর প্রধান বোনিফেস মাওয়ানিকি একথা জানিয়েছেন।
অন্য আরো ৫ জনের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদেবোলাজো ব্রিটিশ নাগরিক তা জানার পর তাকে যুক্তরাজ্য কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়।
কেনিয়া সরকার এর আগে সেদেশে আদেবোলাজোর পদচারণার কথা অস্বীকার করেছিল।কিন্তু কেনিয়া সরকারের মুখপাত্র মুথুই কারিউকি পরে বলেছেন, সে ভিন্ন নামে গ্রেপ্তার হওয়ায় কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল।
গত বুধবার লন্ডনের উলউইচে সেনার ওপর হামলাকারী সন্দেহে গ্রেপ্তার হয় আদেবোলাজোসহ অারেকজন মাইকেল আদেবোওয়ালে।পুলিশের গুলিতে আহত হয়েছে দুজনই এখন পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার আরো তিনজনকে গ্রেপ্তার করেছে লন্ডন কর্তৃপক্ষ।তাদের বয়স যথাক্রমে ২১, ২৪ এবং ২৮।
