২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিৎপটাং গিলার্ড

ভারত সফরে গিয়ে মুখ থুবড়ে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। নয়া দিল্লির গান্ধি মেমোরিয়ালে নরম ঘাসে জুতা আটকে যাওয়াতেই এই বিপত্তি, যার পুরোটা আবার ধারণ হয়েছে ক্যামরাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরে গিয়ে মুখ থুবড়ে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। নয়া দিল্লির গান্ধি মেমোরিয়ালে নরম ঘাসে জুতা আটকে যাওয়াতেই এই বিপত্তি, যার পুরোটা আবার ধারণ হয়েছে ক্যামরাতে। বুধবার ভারত সফরের শেষ দিন সংবাদ সম্মেলনে অপেক্ষারত সাংবাদিকদের সামনে যাওয়ার জন্য একটু জোরেই পা ফেলছিলেন অস্ট্রেলিয়ার প্রথম নারী নেত্রী। হঠাৎ মুখ থুবড়ে ঘাসে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই টেনে তোলা হয় তাকে। খুলে যাওয়া জুতাজোড়ায় পা গলিয়ে আবার হাটা শুরু করেন তিনি। উঠে দাড়ানোর পর, পতন নিয়ে হেসে হালকা রসিকতাও করেন গিলার্ড। ক্যামেরার সামানে এ কা- ঘটার পর হাসি ছাড়া আর কীইবা করার ছিল তার। “আমি ঠিক আছি”, উঠে দাড়ানোর পর সবাইকে আশ্বস্ত করেন তিনি। এভাবে পড়ে যাওয়ার ব্যাখ্যাও দেন। “আপনারা যদি হিল পড়ে নরম ঘাসের ওপর দিয়ে হাটেন, তা মাটিতে দেবে যাবে। আর তখন পা চালানোর সময় জুতা সঙ্গে না এলে কি হয় তা তো আপনারা দেখলেনই।” অবশ্য ভারতের টিভির এক ধারাভ্যষ্যকারের কাছ থেকে ‘ফিট’ থাকার প্রশংসা জুটেছে এ ঘটনার পর। পড়ে যাওয়ার সময় যেভাবে তিনি দুই হাত সামনে নিয়ে পতন নিয়ন্ত্রণ করেছেন তাতে তাকে ‘ফিট’ বলতেই হয়। হিল পড়ে হাটাটা মেয়েদের জন্য খানিকটা যে বিপত্তির তাও স্বীকার করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ ঘটনার পর ভারতীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত সময় কাটান তিনি। হিল না পড়ে বুট পড়ার প্রসঙ্গ উঠলে গিলার্ড তা উড়িয়ে দিয়ে বলেন, স্কার্টের সঙ্গে বুট পড়লে অস্ট্রেলিয়ায় আবার তার ফ্যাশন নিয়ে সমালোচনা শুরু হয়ে যেত। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলোতে অবশ্য বৃহস্পতিবার বার বার দেখানো হয় পতনের ফুটেজ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ক্যানবেরায় অস্ট্রেলিয়া ডেতে দাঙ্গার সময় দ্রুত তাকে সরিয়ে নেওয়ার সময় এক পাটি জুতা হারিয়ে ফেলেন গিলার্ড। পরে সেই জুতা ইবেতে নিলামে ওঠে। আর সম্প্রতি সিডনিতে মঞ্চে ওঠার সময় তার পা থেকে একটি জুতা খুলে এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৩৬ ঘ.