২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেলের মূল্য ১৪ ভাগ বাড়িয়েছে ভারত

ডিজেলের মূল্য ১৪ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত। দেশের বাজেটে ঘাটতি কমানোর লক্ষ্যেই তেলে ভর্তুকি কমাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলের মূল্য ১৪ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত। দেশের বাজেটে ঘাটতি কমানোর লক্ষ্যেই তেলে ভর্তুকি কমাচ্ছে সরকার। শুক্রবার থেকে বর্ধিতমূল্য কার্যকর হবে বলে দেশটির সরকারের বরাত দিয়ে বিবিসি জানায়। ভারত সরকার ডিজেল, গ্যাস, কেরোসিনে ভর্তুকি দিয়ে থাকে। এতে দরিদ্র জনগণ উপকৃত হয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়। কিন্তু অন্যদিকে, এর ফলে বাজেটে ঘাটতির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। এই নীতির ফলে ভারতের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ তৈরী হয়েছে। এসব খাতে ভর্তুকি কমানো এবং বাজেট ঘাটতি কমিয়ে আনার জন্য সরকারের ওপর নানামুখী চাপ সৃষ্টি হয়। পর্যায়ক্রমে গ্যাস সিলিন্ডারেও ভর্তুকি দেওয়া কমিয়ে আনা হবে বলে সরকার জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৪ ঘ.