ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন প্রেসিডেন্ট থেইন সেইন।
নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে থেইন সেইন সোমবার জানান, মন্ত্রিসভার ২৯ টি পদের মধ্যে মোট ৯ টি পদে রদবদল করা হয়েছে।
এর মধ্যে বদল হয়েছে তথ্য, শিল্প, জাতীয় পরিকল্পনা এবং অর্থমন্ত্রী।
মিয়ানমারে গত বছর মার্চে আধা বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল।
নতুন এ সরকার ক্ষমতায় আসার পর েেকই দেশের গণতান্ত্রিক উত্তরণের পে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
সর্বশেষ এ পদক্ষেপও সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা ত্বরান্বিত করারই আরেক উদ্যোগ।
কয়েকমাস ধরেই মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জল্পনা চলছিল।
মিয়ানমারে নতুন সরকার ক্ষমতায় থাকলেও পার্লামেন্ট এবং রাজনৈতিক পদ্ধতিতে সেনাবাহিনীর আধিপত্য আছে। মিয়ানমারের ২৫ শতাংশ এমপি’ই সশস্ত্র বাহিনীর।
কিন্তু বিবিসি জানায়, প্রেসিডেন্ট থেইন সেইন গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্র“তি রক্ষার যথাসাধ্য চেষ্টা নিয়েছেন। আর সে লক্ষ্যেই তার মন্ত্রিসভায় রদবদলের এ পদক্ষেপ।
এ রদবদলে থেইন সেইন সরকারের মধ্যে সবচেয়ে রক্ষণশীল হিসাবে পরিচিত তথ্যমন্ত্রী কিয়াও সানকে এ পদ থেকে সরিয়ে দিয়েছেন। সে জায়গায় নিয়োগ করা হয়েছে বেশকিছুটা মধ্যপন্থি অং কি কে।
গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি গৃহবন্দি থাকার সময় অং কি সরকার এবং সু চির মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬২৩ঘ.
bdnews24