ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্পেন েেক মরোক্কোর পে সৌরশক্তি চালিত বিমান। ২০১০ সালে একটানা ২৬ ঘন্টা উড়ে ইতিহাস গড়া এই বিমান এবার দ্বিতীয় অভিযান শেষ করতে চলেছে।
আটলান্টিক পাড়ির এ যাত্রায় সফল হলে আরো উন্নত সৌরশক্তির বিমান নিয়ে ২০১৪ সালে বিশ্ব ভ্রমণে বের হওয়ার আশা করছেন আয়োজকরা।
তারই প্রস্তুতি হিসাবে পরীক্ষামূলক এ বিমান যাত্রায় বের হয়েছেন পাইলট বাট্রাণ্ড পিকার্ড। তিনি পাড়ি দিচ্ছেন প্রায় আড়াই হাজার কিলোমিটার আকাশপথ।
যাত্রা শুরু হয়েছে মে মাসে সুইজারল্যান্ড থেকে। এরপর স্পেনের মাদ্রিদ থেকে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে মরোক্কোর রাজধানী রাবাত এ মঙ্গলবার সন্ধ্যায়ই অবতরণ করার কথা বিমানটির।
১২ হাজার সৌরকোষ চালিত বৈদ্যুতিক মোটরে চালানো হচ্ছে জাম্বো জেট আকৃতির এই বিমান।
সৌরশক্তির এই বিমান প্রকল্প ২০০৩ সালে চালু করেন সুইস পাইলট বাট্রান্ড পিকার্ড এবং আন্দ্রে বোর্সবার্গ। আটলান্টিকের অপর পারে বিমানটির প্রথম যাত্রায় এই দুজনই মে মাসের শেষ দিকে সুইজারল্যান্ড থেকে মাদ্রিদে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএই/এলকিউ/২১২০ঘ.
bdnews24