২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমবাহ গলনের আশঙ্কা কমালো হিমালয়

হিমালয় পর্বতমালার কিছু হিমবাহে ১৯৯৯ সাল থেকে ২০০৮ সালের মধ্যে বরফের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে হিমবাহ বিলীন হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

লন্ডন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিমালয় পর্বতমালার কিছু হিমবাহে ১৯৯৯ সাল থেকে ২০০৮ সালের মধ্যে বরফের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে হিমবাহ বিলীন হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। রোবাবর বিজ্ঞান সাময়িকী ‘নেচার জিওসায়েন্সে’ প্রকাশিত সা¤প্রতিক এক গবেষণার ফলে একথা জানানো হয়েছে। ফ্রান্সের গ্রেনোবেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় দেখা গেছে, ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতি বছর কারাকোরাম পর্বতমালার হিমবাহগুলো শূন্য দশমিক ১১ মিটার থেকে শূন্য দশমিক ২২ মিটার হারে আয়তনে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানান, “একুশ শতকের শুরুতে কারাকোরামের হিমবাহগুলোতে অল্প কিছু বরফ বেড়েছে। আর এতে আমরা বুঝতে পারছি হিমালয়ের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় হিমবাহগুলো পুরো হিমালয় অঞ্চলের একই ধারায় নেই।” অর্থাৎ, বিশ্বে হিমবাহ গলার যে প্রবণতা শুরু হয়েছে কারাকোরাম পর্বতমালায় তেমনটি দেখা যাচ্ছে না। আগের গবেষণাতেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছিলো যে, গত তিন দশক ধরে বিশ্বে হিমবাহ গলার যে প্রবণতা দেখা গেছে কারাকোরামে তা দেখা যায়নি। নতুন গবেষণার ফলে আগের গবেষণার এ ধারণাই আরো পাকাপোক্ত হয়েছে। বিশ্বের গড় উষ্ণতা বাড়তে থাকায় হিমাবাহ, পর্বত শীর্ষের বরফটুপি ও বরফের চাঁইগুলো গলে পানি হয়ে যাচ্ছে। পর্বত থেকে এই পানি সাগরে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দ্বীপ ও নিুাঞ্চলগুলো ডুবে যাচ্ছে। হিমবাহ গলনের এই প্রবণতার মধ্যে আশার সঞ্চার করেছে কারাকোরাম পর্বতমালার হিমবাহগুলোতে বরফ বাড়ার ঘটনা। নতুন প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হিমালয়ের কারাকোরাম পর্বতমালার ভূমিকা আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে কম প্রমাণিত হয়েছে। পাকিস্তান, চীন ও ভারতীয় সীমান্তে ছড়িয়ে আছে এ পর্বতমালা। এর ১৯ হাজার ৯’শ ৫০ বর্গকিলোমিটার এলাকা হিমবাহে ঢেকে আছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু’র অবস্থান এই পর্বতমালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১২ঘ.