২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ৯ হাজার বছরের পুরানো সভ্যতার সন্ধান

সৌদি আরব খুঁড়ে তুলছে নতুন এক প্রতœতাত্ত্বিক নিদর্শন। যাকে বলা হচ্ছে আল মাকার সভ্যতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

জেদ্দা, সৌদি আরব, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরব খুঁড়ে তুলছে নতুন এক প্রতœতাত্ত্বিক নিদর্শন। যাকে বলা হচ্ছে আল মাকার সভ্যতা। প্রতœতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, নিওলিথিক যুগে এটিই সবচেয়ে আধুনিক সভ্যতা। মানুষের পশুপালনের সূচনা সম্পর্কে নতুন ধারণা মিলবে এ নিদর্শন থেকে। কারণ, খুঁড়ে তোলা জায়গাটিতে ৯ হাজার বছর আগেও গৃহপালিত পশু হিসাবে ঘোড়ার ব্যবহারের পরিস্কার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন, সৌদি আরবের পর্যটন ও প্রতœতাত্ত্বিক কমিশনের ভাইস-প্রেসিডেন্ট আলি আল-ঘাব্বান। ফলে মধ্য এশিয়ায় ৫ হাজার ৫০০ বছর আগে পশুপালনের সূচনা সম্পর্কে যে ধারণা প্রচলিত আছে আল-মাকার সভ্যতা উন্মোচনে সে ধারণা পাল্টে যাবে। এক সংবাদ সম্মেলনে ঘাব্বান বলেন, "এই সভ্যতার সন্ধান ঘোড়ার গৃহপালন এবং প্রাক-প্রস্তর যুগের শেষ ভাগে সংস্কৃতির বিবর্তন সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দেবে।" খুঁড়ে তোলা জায়গাটিতে আরো পাওয়া গেছে মানুষের মাথার খুলি, তীরের ফলা, শস্য মাড়াই যন্ত্র, বুনন যন্ত্রসহ অন্যান্য বেশ কিছু যন্ত্রপাতি- যা প্রমাণ করে এ সভ্যতা কুটির শিল্পেও দক্ষ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৩ঘ.