তালেবানের গুপ্তহত্যায় আতঙ্কিত কান্দাহারের ক্ষমতাধরেরা
আফগানিস্তানের কান্দাহারে তালেবান বেশ কয়েকটি গুপ্তহত্যাকাণ্ড চালানোর পর আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার শীর্ষ রাজনীতিক ও পুলিশ কর্মকর্তারা। জীবন বাঁচাতে তারা নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছেন বলে জানা গেছে।
