২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিরোধীদের আলোচনায় বসার ডাক রাশিয়ার

সিরিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য মঙ্গলবার বিরোধী পক্ষকে আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

মস্কো, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য মঙ্গলবার বিরোধী পক্ষকে আহ্বান জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার না করেই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়া আসাদ বিরোধীদেরকে আলোচনায় বসার এ আহ্বান জানালো। এতে পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করেছে সিরিয়ার প্রধান বিরোধী গ্র"প 'সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল'। মস্কোয় উচ্চ পর্যায়ের বৈঠকে আসাদের পদত্যাগের আন্তর্জাতিক আহ্বানে রাশিয়াকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। সিরিয়ায় রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানের জন্য গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার পদক্ষেপে ভেটো দেয় চীন এবং রাশিয়া। মঙ্গলবারের বৈঠকে রাশিয়ার ঊর্ধ্বতন কূটনীতিকরা সিরিয়ার সব বিরোধীদলকে সহিংসতা পরিহারের আহ্বান জানানোর পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা শুরুর মধ্য দিয়ে অবিলম্বে দেশের সংকট নিরসনে আরব লিগের উদ্যোগ বাস্তবায়নের কাজে নামার আহ্বান জানিয়েছে। কিন্তু এর জবাবে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান বুরহান ঘালিওম জানিয়ে দিয়েছেন, রাশিয়াকে আগে বাশার আল আসাদের পদত্যাগ দাবি করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৪৩ঘ.