২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী তালিকা থেকে তালেবানদের মুক্তি চান কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার সন্ত্রাসী তালিকা থেকে কয়েকজন তালেবানের নাম বাদ দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

কাবুল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার সন্ত্রাসী তালিকা থেকে কয়েকজন তালেবানের নাম বাদ দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছেন। সরকার একথা জানিয়েছে। আফগানিস্তান সফররত ১৫ সদস্যের ওই জাতিসংঘ কমিটির সঙ্গে সাক্ষাৎ করে কারজাই এ অনুরোধ জানান। কারজাইয়ের কার্যালয় থেকে বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে যেসব তালেবানদের সংশ্রব নেই তাদের নামই সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট। এ মাসের শুরুর দিকে আফগানিস্তানে শান্তি জিরগার উল্লেখযোগ্য বৈঠকের পর জাতিসংঘ প্রতিনিধি দল আফগানিস্তানে গেছে। ওই বৈঠকে তালেবানদের সঙ্গে স