২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল নিঃসরণ মোকাবেলায় ইরানের সহায়তা প্রস্তাব

ইরানের একটি রাষ্ট্রীয় কোম্পানী সোমবার মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে ছড়িয়ে পড়া তেল ঠেকাতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 11:59 AM

Updated : 24 Aug 2022, 09:07 PM

তেহরান, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের একটি রাষ্ট্রীয় কোম্পানী সোমবার মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে ছড়িয়ে পড়া তেল ঠেকাতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। নিঃসৃত তেল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে পৌঁছে গিয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হুমকি সৃষ্টি করেছে। আর এ থেকেই উদ্ধারে সহায়তার প্রস্তাব এল যুক্তরাষ্ট্রের শত্র"ভাবাপন্ন দেশ ইরানের কোম্পানীর কাছ থেকে। ন্যাশনাল ইরানিয়ান ড্রিলিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হায়দার বাহমানি বলেছেন, তার কোম্পানি মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়তা করতে প্রস্তুত। তেল মন্ত্রণালয় ওয়েবসাইট সানা এ প্রতিবেদন প্রকাশ করেছে। গত মাসে সাগরতলে ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থার তেলকূপ বিস্ফোরণে ১১ তেলকর্মী নিহত হয়। তারপর থেকে তেলের পাইপের ফুটো দিয়ে প্রতিদিন হাজার হাজার গ্যালন তেল নিঃসৃত হয়ে সমুদ্রের পানিতে মিশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়েছে কাছাকাছি সমুদ্র সৈতক এবং প্রাণীকূল। বিস্তারিত কিছু না জানিয়ে বাহমানি বলেন, "আমাদের তেল কোম্পানির বিশেষজ্ঞরা মেক্সিকো উপসাগরে রিগের ফুটো বন্ধ করে পরিবেশ বিপর্যয় এড়াতে পারে।" বিশ্বের পঞ্চম বৃহত্তম অশোধিত তেল রপ্তানীকারক দেশ ইরান স