২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে অস্ত্রধারীদের গুলি, নিহত ২৪

সামরিক পোশাক পরিহিত অস্ত্রধারীরা বাগদাদের দক্ষিণাঞ্চলে সুন্নী মুসলিম অধ্যুষিত একটি গ্রামে তিনটি বাড়িতে গুলিবর্ষণ করে নারী ও শিশুসহ কমপক্ষে ২৪ জনকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 09:48 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

বাগদাদ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সামরিক পোশাক পরিহিত অস্ত্রধারীরা বাগদাদের দক্ষিণাঞ্চলে সুন্নী মুসলিম অধ্যুষিত একটি গ্রামে তিনটি বাড়িতে গুলিবর্ষণ করে নারী ও শিশুসহ কমপক্ষে ২৪ জনকে হত্যা করেছে। বাগদাদের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল মৌসাভি বলেন, এই হত্যাকাণ্ডের পর পিছনে হাত বাঁধা অবস্থায় ৭ জনকে জীবিত পাওয়া গেছে। তিনি বলেন, 'বাগদাদের দক্ষিণে রশিদ অঞ্চলে সুন্নী মুসলিম অধ্যুষিত আলবুসাইফিতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। অস্ত্রধারীরা গাড়ি করে এসে ৫ জন নারীসহ ২৪ জনকে হত্যা করেছে।' মৌসাভি বলেন, নিহতদের মধ্যে কয়েকজন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যরা সাবেক একটি সুন্নী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য যারা স