সিডনি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে শুক্রবার বিশাল এলাকা বন্যাকবলিত হয়েছে। জলমগ্ন হয়েছে ২২ টি শহর।
বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে ২ লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে প্রধান একটি চিনি রপ্তানি বন্দর।
কুইসল্যান্ডে বন্যার কারণে কয়লাখনিসহ বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় কয়লা রপ্তানি বন্দরও।
কুইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, বন্যায় ফ্রান্স এবং জার্মানির চেয়েও বিশাল এলাকার প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি জানায়, বন্যার পানি বেড়ে ২২ টি শহর ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি কাটাতে বিলিয়ন বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যা দেখা দিয়েছে 'লা নিনা'র প্রভাবে।
ঘূর্ণিঝড় ও প্রচণ্ড বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক এ বন্যা দেখা দেওয়ার কথা গত রোববার জানানো হয় আবহাওয়া পূর্বাভাসে।
এর আগে শনিবার কুইসল্যান্ডের উত্তর উপকূলে আঘাত হনে ঘুর্ণিঝড় তাসহা। এ ঝড়ের প্রভাবে অবিরাম বর্ষণে ভেসে যায় ওই এলাকার কয়েকটি রাজ্য।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ইতোমধ্যেই বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন।
বুন্ডাবার্গ পরিদর্শনের পর তিনি এমারেল্ড শহরে যান। ১১ হাজার জনসংখ্যার এ শহরটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ ঘ.
bdnews24